ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইমাম-মুয়াজ্জিনদের সরকারিভাবে বেতনভুক্ত করার আশ্বাস এমদাদুল হক ভরসার

ইমাম-মুয়াজ্জিনদের সরকারিভাবে বেতনভুক্ত করার আশ্বাস এমদাদুল হক ভরসার


রংপুরের (পীরগাছা-কাউনিয়া) আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা বলেছেন, তিনি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তাহলে সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম ইমাম-মুয়াজ্জিনদের কিভাবে সরকারি বেতনভূক্ত করা যায়-সে বিষয়ে কথা বলবেন। কারণ অনেকে ইমাম-মুয়াজ্জিনদের বেতন ঠিকমতো দিতে চায় না। বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিমদেবু (আমডারা) যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তার বাবা রহিম উদ্দিন ভরসা তাদের নিয়ে রাজনীতি করতেন। তার বাবার পথ ধরেই তিনি এখন রাজনীতি করছেন। তিনি সংস্কার প্রার্থী হতে চান। তিনি জনগণের মাঝে বেঁচে থাকতে চান। তিনি আরও বলেন, আগে কেউ ঠিকমতো তাফসিরুল মাহফিল করতে পারে নাই। এখন রাত ১০-১১ বাজলেও কোন ভয় নেই। আজ আমরা স্বাধীন। খোলাকাশের নীচে বক্তব্য দিচ্ছি। এসময় তিনি আবু সাঈদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেন।

তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাওলানা আহমাদ আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পীরগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ প্রমুখ।  

আরও খবর