বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

নিবন্ধন পেল সেচ্ছাসেবী সংগঠন মানবিক টিম কুতুবদিয়া

মানবিক টিম কুতুবদিয়ার উপদেষ্টা ও সদস্যদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন। ছবি-প্রতিনিধি

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় এর ‘যুউঅ/কক্স-১৬৯/২০২৪ নং স্মারকে নিবন্ধন সনদ পেল “মানবিক টিম কুতুবদিয়া”(এমটিকে) নামে স্বেচ্ছাসেবী যুব উন্নয়ন মূলক সামাজিক সংগঠন। 

শুক্রবার (১লা নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুতুবদিয়ার উদ্যোগে জাতীয় যুব দিবসের আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন মানবিক টিম কুতুবদিয়ার উপদেষ্টা ও সদস্যদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, স্বেচ্ছাসেবী যুব সংগঠন (মানবিক টিম কুতুবদিয়া) কে যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০১৫ এর ধারা ৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা ২০১৭ এর বিধি ৩ (৪) এর অধীনে যুব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে সংগঠনটির নিবন্ধন সনদ প্রদান করা হয়। যার নং:-যুউঅ/কক্স-১৬৯ /২০২৪।

এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে মানবিক টিম কুতুবদিয়ার উদ্যোগে এক হতদরিদ্র ও অসহায় মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর ২০১৯ সালে যাত্রা শুরু করা মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন মানবিক টিম কুতুবদিয়া প্রতিষ্ঠালগ্ন থেকে নানামুখী সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে এই সংগঠন।

Tag
আরও খবর