বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

কুতুবদিয়ার আজম কলোনীতে বিদ্যুৎ সংযোগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


আজম কলোনীতে  বিদ্যুৎ সংযোগের দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন।ছবি-প্রতিনিধি

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়ায়ঃ  কক্সবাজারের কুতুবদিয়ায়  বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনীতে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বছর এপ্রিলে জাতীয় গ্রীডে বিদ্যুৎ  যুক্ত হয় কুতুবদিয়ায়। এতে উপজেলা সদরসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দ্রুত আবেদনের মাধ্যমে সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ শুরু করে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। সংযোগ প্রক্রিয়া অব্যাহত থাকলেও উপজেলা সদরের বড়ঘোপ ইউনিয়নের আজমকলোনী এলাকার কোন আবেদন নেয়া হয়নি নানা অজুহাতে। এসময় দ্বীপের পশ্চিম সৈকত ভেঙে যাওয়ায় শত শত পরিবার গৃহহীন পড়লে তৎকালীন পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভুমিহীনদের আবাসন গড়ে তোলার সুযোগ দেয়া হয়।বর্তমানে অন্তত ৫ শতাধিক বাড়ি রয়েছে আজমকলোনীতে। যেখানে ৫ হাজার মানুষ বসবাস করে। তারা জাতীয় পরিচয়পত্রসহ সব নাগরিক সুবিধা পেলেও জমির খতিয়ান না থাকায় তারা বিদ্যুতের জন্য আবেদন করার সুযোগই পাচ্ছেনা। বিদ্যুৎ সমস্যার সমাধানের বারবার চেষ্টা করেও ব্যর্থ হন এলাকাবাসী। এক বছরের বেশি সময় পার হলেও তারা বিদ্যুৎ সংযোগ পাচ্ছেনা। সারা দ্বীপ আলোকিত হলেও “যেন বাতির নীচে অন্ধকার” উপজেলা সদর বড়ঘোপ আজম কলোনী। এধনের বিদ্যুৎ সংযোগে বৈষম্যের শিকার থেকে তারা মুক্তি চেয়ে মানববন্ধন করেন বলে দাবি স্থানীয়দের।

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন, তানভীর আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবুল রাসেল রবিন, মো. খোকন, মো. রুবেল, মো. আজিজ, রিদুওয়ান হেলালি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আজম কলোনী এলাকার জন্য বিদ্যুৎ সংযোগের দাবি করে আসছেন স্থানীয়রা। কিন্তু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন করেছেন। এই অবস্থায় দ্বীপের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সুবিধা পেলেও এই গ্রামের মানুষ সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।এদিকে, উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. সাদাত হোসেন বলেন, আজম কলোনীতে বিদ্যুৎ সংযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

Tag
আরও খবর