স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

বশেফমুবিপ্রবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মাতক(সম্মান) ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷


সোমবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান, এবং নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট ড. মৌসুমী আক্তার প্রমুখ৷


অনুষ্ঠানের সূচনাতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়৷ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক নবীন শিক্ষার্থী বলেন, “এই আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক অপেক্ষার পর কল্পনার সেই দিনে পৌঁছেছি। খুবই ভালো লাগছে। আজকের দিনটি স্মৃতির পাতায় অন্যরকম ভাবে স্মরণীয় হয়ে থাকবে।”


এছাড়া বিশ্ববিদ্যালয় নবীন বরন অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের সকল চিত্র প্রদর্শনী করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা আন্দোলনের চিত্রও দেখা যায়।

আরও খবর