অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

রাজশাহী কলেজে বাঁধনের ২৭ বছর পূর্তি উদযাপন

মোঃ আবু রায়হান ( Contributor )

প্রকাশের সময়: 24-10-2024 09:08:47 am

১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল থেকে মোঃ শাহীদুল ইসলাম রিপন ও তার কিছু বন্ধু মিলে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর মাধ্যমে শুরু হয় এই সংগঠনটির পথচলা । “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে বুকে ধারন করে বাঁধনের অগ্রযাত্রা শুরু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাঁধন (স্বেচ্ছায় রক্তাদাতাদের সংগঠন) এর যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় ২০০৬ সালের২৫ ফেব্রুয়ারি রাজশাহী কলেজে “বাঁধন” সংগঠনের যাত্রা শুরু হয়।


বাঁধন এর অগ্রযাত্রার ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ সকাল ১১টায় (২৪ অক্টোবর) রাজশাহী কলেজ বাঁধন ইউনিট এর উদ্যোগে "রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন’—এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। 

উক্ত অনুষ্ঠানে রাজশাহী কলেজ বাঁধন ইউনিটের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. যুহুর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইব্রাহিম আলী। বাঁধন‘র  উপদেষ্টা বিন্দু এবং বাঁধনের সকল সদস্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। 


আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, সেচ্ছাসেবী সংগঠন হিসেবে অসহায় মানুষদের সাহায্যে রাজশাহী কলেজ বাঁধন ইউনিট যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বাঁধনের এই সেচ্ছাসেবী কার্যক্রম যেন ভবিষ্যতে আরো দৃঢ়তার সাথে এগিয়ে যায় সেই দিকে সেচ্ছাসেবীদের বিশেষ নজর রাখতে বলেন এবং কলেজ প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে আস্বস্ত করেন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম আলী বলেন, ‘বাঁধন এমন একটি সংগঠন, যারা শুধু দিয়ে যায়, কিছু চায় না। আমিও ব্যক্তিগতভাবে বহুবার বাঁধনের সাহায্য নিয়েছি। আমাদের শিক্ষার্থীরা এমন ভালো কাজে সম্পৃক্ত থাকুক, এটাই আমাদের চাওয়া।’


অনুষ্ঠানের শেষে বাঁধন ইউনিটের সভাপতি মো. আব্দুর রউফ বলেন, ‘বাঁধনের কার্যক্রম আরও দৃঢ় করার জন্য কলেজ প্রশাসনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাই।

আরও খবর






6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৪ ঘন্টা ৩৫ মিনিট আগে