যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

এনাম-মরওয়ানের নেতৃত্ব বাঁশখালী স্টুডেন্টস' এসোসিয়েশন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-10-2024 05:04:53 pm

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ছবি : দৈনিক দেশচিত্র


মারুফ মজুমদার || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস' এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক কে সভাপতি, সাঈদ নাঈম আসিফ সিনিয়র সহ- সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মরওয়ানুল ইসলাম মনোনীত হয়েছেন।


গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর, ২৪) সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ও অন্যান্য উপদেষ্টামন্ডলীর পরামর্শক্রমে এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেন সাবেক সভাপতি সুজায়েনা বিনতে ওমর ঐশী ও সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন। 


সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম উভয় উপদেষ্টামন্ডলী ও সাবেক দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


সভাপতি মোহাম্মদ এনামুল হক , বাঁশখালীর সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক, বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে সেমিনার, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কার্যক্রম হাতে নেওয়ার কথা ব্যক্ত করেন।


সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম বলেন, আমাদের সংগঠন বাঁশখালী শিক্ষার্থীদের পাশে ছিল সবসময়, তাদের কল্যাণে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। বছরব্যাপী নানা আয়োজনে আগামী দিনেও এসোসিয়েশন সেই ধারা অব্যাহত রাখবে সে আশা করছি। নতুন কমিটির দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।


উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন বাঁশখালী উপজেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাস প্রদান, কাউন্সিলিং ও সার্বিক সহযোগিতা করে থাকে।

আরও খবর