জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ "হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি", এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়  অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি দেওয়া হয়। সিরাজগঞ্জ  জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ,  সিরাজগঞ্জের আয়োজনে

মঙ্গলবার( ১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র‍্যালি প্রদর্শন ও শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে    আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ   জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। 

এ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়।

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) লিটুস লরেন্স চিরান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রোমানা রিয়াজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মোহাম্মদ  হাবিবুর রহমান খাঁন, সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জের কনসালটেন্ট ডাঃ এ কে. এম. মাহবুবুল হক। 

এসময় অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম হৃদয়  ইসলাম, দীপ সেতু সহকারী মহা ব্যবস্থাপক এস. এম শহিদুল ইসলাম বাবু,মল্লিকা সমাজ উন্নয়ন সংস্থা র সভাপতি মোঃ আরশাদ হোসেন, প্রফেসর এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের এসিস্ট্যান্ট ম্যানেজার টি.এম. মাহমুদুল হাসান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মির্জা আহমেদ আলী, সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী তপন কুমার, আলোর প্রদীপ অধিকার সংস্থা'র সিরাজগঞ্জের  সভাপতি প্রতিবন্ধী  আল আমিন,

এডিডি ইন্ট্যার ন্যাশনাল ফিল্ড ফ্যাসিলটর মাসুদ রানা, ইডি'র নির্বাহী পরিচালক রেহানা খাতুন, সহকারী পরিচালক মোঃ আরিফুজ্জামান, অবকাশ এর নির্বাহী পরিচালক বিউটি খাতুন সহ দৃষ্টি প্রতিবন্ধী ও অভিভাবকগণ এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য  চলাফেরার করার প্রধান হাতিয়ার হলো সাদাছড়ি। রাস্তায় দৃষ্টি প্রতিবন্ধীদের   হাতে সাদাছড়ি দেখলে বুঝতে হবে। সাদাছড়ি বহনকারী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদ পথ চলতে সাহায্য করতে হবে। সকল ধরনের যানবাহনের  চালকদের তাদের প্রতি  নজর রেখে সাবধানে গাড়ি চালাতে হবে।  তাদের সার্বিক উন্নয়নে সাহায্য ও সহযোগিতা পাশাপাশি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি রাখতে হবে। সবার জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে আমরা যেন তাদের পাশে এগিয়ে যাই।

আরও খবর