ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

শেরপুরে মায়ের মৃত্যুর খবরে বাড়ী যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত সন্তান

মায়ের মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, গাইবান্ধার দক্ষিন গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে নূপুর আক্তার (২২) এবং একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। ঘটনায় নিহত নূপুরের স্বামী মোটসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, তারা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। রাতে নূপুর আক্তারের মা মারা গেছে এমন খবর পেয়ে ভোরে মোটরসাইকেলে রাকিবুল ইসলাম তার স্ত্রী নূপুর ও চাচাত বোন রুনা আক্তারকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা নামক এলাকায় ওমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইলেটি রাস্তার ওপর পড়ে যায়। পরে পেছন থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুই নারী পোশাক শ্রমিক মারা যায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পোর ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


আরও খবর