দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া সবই শান্তিপূর্ণ ভাবে হচ্ছে: র‍্যাবের মহাপরিচালক

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগরীর আমলাপাড়া পূজা মন্ডপ ও মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে পূজা উদযাপন পরিদর্শন করেন র‍্যাবের ডিজি শহিদুর রহমান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পূজায় বিশৃংখলা করে যারা গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এখন পর্যন্ত পূজায় বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া সবই শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। আমরা আশা করি শান্তিপূর্ণ ভাবেই এই পূজা আমরা পার করব। যারা কুচক্রী মহল আছে তারা কোন ভাবেই আমাদের সাথে পারবে না। তাদের হীন প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ভাল মানুষদেরই বিজয় হবে। আমাদের এ দেশে হাজার বছর ধরে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের সামাজিক ধর্মীয় অনুষ্ঠান সবাই মিলে করে আসছি। আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একই ভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ ভাবে নিজেদের উৎসব পালন করতে পারি সেই প্রত্যাশাই করি।




ডিজি আরও বলেন, এবারের পূজা উপলক্ষে আমাদের র‌্যাবসহ সকল বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীও এবার মাঠে আছে। আমরা সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি উৎসবমুখর করতে ও কোন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে কাজ করে যাবো।




এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ এর সিইও তানভীর মাহমুদ পাশা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সভাপতি প্রবীর সাহা, চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন,দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাসসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরও খবর