গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

কুতুবদিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে বিএনপি'র নেতৃবৃন্দের মতবিনিময়

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া।


আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুতুবদিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে উপজেলা দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কুতুবদিয়া উপজেলা বিএনপির উপজেলা গেইটস্থ কার্যালয়ে কুতুবদিয়া উপজেলা দূর্গাপূজা উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কৈয়ারবিল ইউপির সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।

উপজেলা দূর্গা পূজা উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব জহরলাল দাশের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শমীর কান্তি দাশ, উত্তর ধূরুং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোমেনুল ইসলাম,লেমশীখালী বিএনপির সদস্য সচিব মামুনুল ইসলাম, উপজেলা দূর্গা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক বিমল কান্তি শীল, সদস্য সচিব রনজিৎ কুমার দাশ, সদস্য সজল শীল, সাংবাদিক আবুল কাশেম বক্তব্য রাখেন। 

এসময় কুতুবদিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ বলেন, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া, এই দ্বীপে সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করে আসছে। আসন্ন দূর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্বক সহযোগিতা করবেন বলে জানান।

haque

Tag
আরও খবর