বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা জরুরি


◾ ইমরান খান রাজ

বর্তমানে ডেঙ্গু আমাদের দেশে তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের দিক দিয়ে শিশু, যুবক, বৃদ্ধ সবাই রয়েছে। সাধারণত বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে এই রোগের বিস্তার অনেকটাই বেড়ে গেছে। যার মূল কারণ হচ্ছে আমাদের অসচেতনতা। মানুষজন ডেঙ্গু'কে অবহেলা করে বলেই এই রোগের বিস্তার বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। এই রোগকে সামান্য রোগ ভাবার কোন উপায় নেই। কারণ এই রোগে মানুষের প্রাণহানির সংখ্যা নেহাত কম নয়। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জন মানুষের মৃত্যু হয়েছিল। যা খুবই দুশ্চিন্তার বিষয়। ঢাকাতে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও সাম্প্রতিক সময়ে গ্রামেও এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। 


মূলত এডিস মশার কামড়েই মানুষের শরীরে ডেঙ্গু রোগের সংক্রমণ ঘটে। তাই এই মশার কামড় থেকে বাঁচতে এডিস মশার বংশবৃদ্ধি হ্রাস করতে হবে। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যায় মানুষকে কামড়ায়। তাই এ-সময়টাতে সতর্ক থাকতে হবে। তিন দিনের বেশি জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা বেড়ে ওঠে। তাই কোথাও তিন দিনের বেশি জমে থাকা পানি দেখতে পেলে তা অপসারণ করতে হবে। বাড়ি কিংবা অফিসের চারপাশের ময়লা আবর্জনা পরিস্কার করতে হবে। দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। মশারী ব্যতীত না ঘুমানোই শ্রেয়। তাছাড়া অতিরিক্ত জ্বর, শরীর ব্যথা দেখা দিলে দেরি না করে নিকটতম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গুতে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনপ্রকার ঔষধ সেবন করা থেকে বিরত থাকতে হবে। 


ডেঙ্গু প্রতিরোধে আমাদের পরিবার, সমাজ তথা দেশের সকল পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে। সবার মাঝে সচেতনতা তৈরি হলে আমরা এই রোগ প্রতিরোধ করতে সক্ষম হবো। 



ইমরান খান রাজ 

প্রাক্তন শিক্ষার্থী, পদ্মা সরকারি কলেজ, ঢাকা। 


আরও খবর






deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯৫ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে