অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানতে পারে যেখানে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2024 03:54:19 am

মেক্সিকো উপকূলে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অবস্থান করছে। এটি চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ঘূর্ণিঝড় ‘মিল্টন’ আকারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে। ওই সময় এটি বড় হারিকেনে রূপ নিতে পারে।


গতকাল রোববার (৬ অক্টোবর) ফ্লোরিডার বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।


প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘মিল্টন’ ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় ১ হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছে মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার। পরবর্তীতে এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্বদিকে অগ্রসর হয়। তবে ঝড়টি ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে।


ঘূর্ণিঝড় ‘মিল্টন’ ঠিক কোথায় আঘাত হানবে তা স্পষ্ট করে বলা না গেলে এটি ফ্লোরিডায় কঠোরভাবে আঘাত হানবে বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সেই সঙ্গে আঘাত হানা সম্ভাব্য অঞ্চলগুলো থেকে সোম ও মঙ্গলবারের (৭-৮ অক্টোবর) মধ্যে বাসিন্দাদের বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরিয়ে নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


এর আগে গত মাসের শেষদিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আঘাত হানে হারিকেন হেলেন। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও আশপাশের এলাকার অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। সেই সঙ্গে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শত শত রাস্তা ডুবে যায়।

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে