কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

ভোলায় বিশ্ব শিক্ষক দিবসে ১০ শিক্ষককে সম্মাননা দিলেন ব-দ্বীপ ফোরাম

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-10-2024 04:57:38 pm

বিশ্ব শিক্ষক উপলক্ষে ভোলায় ব-দ্বীপ ফোরামের উদ্যোগে দি প্যাপিলন হোটেলে কনফারেন্স রুমে ১০ গুনি শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।

ব-দ্বীপ ফোরাম শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে দৈনিক আজকের ভোলা এর সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ শওকাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব-দ্বীপ ফোরামের আহবায়ক মশিউর রহমান রুপক, সদস্য সচিব নাকিবুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোশারেফ অমি।অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব-দ্বীপ ফোরামের সদস্য নাজিমুল ইসলাম চৌধুরী।

এসময় সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ও শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম কায়েদ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার দশজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তাদের প্রত্যেকের হাতে একটি করে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

ব-দ্বীপ ফোরাম শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ও শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু তাহের, মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক এবিএম শামসুল হুদা,দৌলতখান চরপাতা মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, স্বরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মিন্টু শিকদার,শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল চন্দ্র মজুমদার,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক মো নূর নবী, আলীগাঁও এ,গফুর মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন আলহাজ্ব মো নুর উদ্দিন, আলীগাঁও এ,গফুর মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন প্রাক্তন শিক্ষক আছিউর রহমান।

Tag
আরও খবর