আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুয়ার বায়েক-মালিগাঁও সড়কের বেহাল দশা,চলাচলে চড়ম ভোগান্তি

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে বায়েক বাজার এলাকায় বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে পরায় জনচলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। গতকয়েকদিনের অতি বৃষ্টির ফলে বায়েক-মালিগাঁও-কালাসোনা সড়কের বায়েক বাজার সংলগ্ন দক্ষিণ পাশে রাস্তাটি ভেঙ্গে প্রায় ২ফুট নিচু হয়ে যায়। ফলে এ সড়কে যাতায়াতকারী সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেলসহ ভাড়ি যানবাহন চলাচল করতে পারছে না। বিশেষ করে বিভিন্ন কলেজ মাদ্রাসা ও ক্লিনিকের সেবা প্রত্যাশীরা এবং বায়েক বাজারে আসা-যাওয়া ব্যাবসায়ী, ক্রেতা-বিক্রেতাগন চরম বিপাকে রয়েছে।

স্থানীয় অধিবাসী আমান উল্লাহ ভূঁইয়া আমান ও মো. আনিসুল হক ভূঁইয়া সহ আরো অনেকে দৈনিক দেশচিত্রকে জানান, রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০ গ্রামের হাজার হাজার লোকজন নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করে থাকে। কিন্তু গতকয়েকদিন বৃষ্টির কারনে রাস্তাটি ভেঙ্গে পড়ায় চরম বেকায়দায় রয়েছে। দ্রুত রাস্তাটি মেরামত না করলে রাস্তাটি খালে তলিয়ে পরবে। তাই জনস্বার্থে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে গুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কারে এগিয়ে আসতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Tag
আরও খবর