সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-10-2024 11:12:52 am

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় ধরনের কূটনৈতিক রদবদলের অংশ হিসেবে প্রতিবেশী দেশ ভারতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ পাঁচজন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাসেলস, ক্যানবেরা, লিসবন, নয়াদিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে থাকা রাষ্ট্রদূতদের অবিলম্বে রাজধানী ঢাকায় আসার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে অবিলম্বে তাদের দায়িত্ব হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


ব্রিটেনে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকে একইভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরপর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


ছাত্রজনতার বিক্ষোভের মুখে পড়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সূচনা হয়।


সূত্র : রয়টার্স, এনডিটিভি

আরও খবর