প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত

কুড়িগ্রামে বিশ্ব হার্ট দিবস উদযাপন

বিশ্ব ♥ দিবস উপলক্ষে রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এনসিডি কমিউনিটি হাসপাতালে আলোচনাসভা অনুষ্ঠিত


আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস’২০২৪। এবছর দিবসটির প্রতিপাদ্য “ ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশন “ অর্থাৎ হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে। 


রোববার দিবসটি উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে বিকেল ৩ টায় একটি পেশেন্ট ফোরামের আয়োজন করে এনসিডি কমিউনিটি হাসপাতাল কতৃপক্ষ। 


হার্টের সুস্থতা ও কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে জনমনে সচতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করে হাসপাতাল কতৃপক্ষ। এতে  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক,  মেডিসিন, ডায়াবেটিস ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ ডাঃ অজয় কুমার রায়। 


এ-সময় পেশেন্ট ফোরামে উপস্থিত রোগী ও স্বজনদের উদ্দেশ্যে তিনি

বলেন, কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। সেগুলির মধ্যে ওজন নিয়ন্ত্রণ করা, প্রতিদিন ব্যায়াম করা বা হাঁটা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ধুমপান ত্যাগ করা, স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলা, সবুজ ফলমূল ও শাক-সবজি  বেশি বেশি গ্রহণ করা, মানষিক চাপ নিয়ন্ত্রণ করা, মানসম্পন্ন ঘুম নিশ্চিত করা । 


অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার লক্ষ্যে 

বেক্সিমকো ফার্মা’র সহযোগিতার জন্যে  কোম্পানির প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি। 


আরও খবর