গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকটে মেঝেতে চিকিৎসা

মেঝেতে শয্যা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।সম্প্রতি তোলা ছবি।


কক্সবাজারের কুতুবদিয়ায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেঝেতে  শয্যা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের পুরানো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পর এখন নতুন ভবনটিতে  মাত্র ১৬টি শয্যার ব্যবস্থা করা হয়েছে।

জানা য়ায়, হাসপাতালে সেবার মান বাড়ায়  রোগী বেড়েছে তাই   মেঝেতে সিট দিতে হচ্ছে রোগীদের।পুরাতন   ভবন পরিত্যক্ত হওয়ায় নতুন ভবণে ডেলিভারি ইউনিট,রক্ত সঞ্চলন, নবজাতক কেয়ার ইউনিট,সিজার ও নরমাল অপারেশন,এক্সরে বিভাগ,প্যাথলজি, আউটডোর,ইনডোর সেবা চালু হয়েছে।  ফলে প্রতিনিয়ত রোগী বাড়ছে যে কারণে বাকী বেড গুলি জায়গার অভাবে বসানো যাচ্ছে না।

সরেজমিন দেখা যায়, ৫০ শয্যার হাসপাতাল হলেও বর্তমান একটি ভবন পরিত্যক্ত হওয়ায় নতুন ভবণে জায়গা সংকটে কার্যত ২০-২২ জনের বেশী রোগীকে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া রীতিমতো দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে মেঝেতে  চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

ভর্তিকৃত এক রোগীর স্বজন  জানান, জ্বরের কারণে  দাদীকে হাসপাতালে ভর্তি করেছেন। জায়গা না হওয়ায় মেঝেতে শয্যা পেতে তাঁর  চিকিৎসা দেওয়া হচ্ছে। 

উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা.গোলাম মোস্তফা নাদিম বলেন,হাসপাতালে আগের চেয়ে সেবা ও রোগী বেড়েছে অনেকগুন।বেড সংকট নেয় বরং জায়গা সংকটে ভর্তিকৃত অনেক রোগীকে মেঝেতে বেড করে চিকিৎসা দেওয়া হচ্ছে।ভবণ বৃদ্ধির কাজ চলছে।


 

Tag
আরও খবর