কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

ইউআইটিএসে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-09-2024 04:58:07 pm

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ফার্মেসি বিভাগ বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাজ হলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪ পালন করে। 

ইউআইটিএস ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া,  মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক অধ্যাপক ড. সুকুমার বেপারী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

সাত দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আজ ইউআইটিএসে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪ পালন করা হয়। 

এর আগে গত ১৭ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক ভাবে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা, বিতর্ক প্রতিযোগিতা, ফার্মা অলিম্পিয়াড, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, পোস্টার উপস্থাপন-সহ বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর গেমস-এর  আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর  ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক জনাব সংগীতা দেবনাথ পূজা ও প্রভাষক জনাব মোঃ তৌফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং সকল শিক্ষার্থীবৃন্দ। 

আলোচনা সভার সমাপনী বক্তব্যে, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন সকলকে ধন্যবাদ জানান। আলোচনা শেষে সপ্তাহব্যাপী চলমান ফার্মা উইক ২০২৪ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়। আলোচনা সভার পূর্বে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

Tag
আরও খবর