কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-09-2024 04:45:18 pm

ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় ভোলা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাহিম ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আর.এস. হিমু, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. হাবিবুর রহমান, বাংলা বিভাগের মেসকাত আহাম্মেদ, কলেজ শিক্ষার্থী জিদান আনাবীর, ভোলা আলিয়া মদ্রাসার শিক্ষার্থী সাকিব আহমেদ জোবায়ের, কওমি মাদ্রাসার মো. ফাহিম প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ভারতে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে যে কটুক্তি করেছেন, তা সম্পূর্ণ ভারত সরকারের মদদে হয়েছে। যা স্পষ্টতা পেয়েছে ঐ রাজ্যের বিধায়ক বিজেপি নেতা নীতিশ রানের বক্তব্যে। তারা যে ধৃষ্টতা দেখিয়েছে, তা বিশ্ব সম্প্রদায়কে হতবাক করেছে। অনতিবিলম্বে এই কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই প্রতিবেশী দেশ ভারতের এই কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানাতে হবে বলে জানান তারা । 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ভোলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর