স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে দুই ধাপ এগোলো বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-09-2024 04:22:37 am

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে গত জুলাইয়ের চেয়ে আগস্টে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। তবে মোবাইল ইন্টারনেটের গতি কিছুটা বাড়লেও র‍্যাংকিংয়ে পরিবর্তন আসেনি।


সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে এমন তথ্য জানা যায়।


এতে বলা হয়, গত জুলাইয়ের তুলনায় আগস্টে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির তালিকায় ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগস্টে ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। জুলাইতে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।


ওকলার তথ্য বলছে, আগস্টে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল ৪৮ দশমিক ১৪ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ৪৭ দশমিক ৩১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ৫ মিলিসেকেন্ড।


গত আগস্টে বেড়েছে মোবাইল ইন্টারনেটের গতিও। তবে তাতে র‍্যাংকিংয়ে পরিবর্তন আসেনি। জুলাইয়ের মতোই মোবাইল ইন্টারনেটের গতিতে আগস্টে ৮৯তম অবস্থানে আছে বাংলাদেশ।


ওকলার তথ্যানুযায়ী, জুলাইয়ে দেশে সক্রিয় চারটি মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২৭ দশমিক শূন্য ৮ এমবিপিএস। আর আগস্টে গতি কিছুটা বেড়ে হয়েছে ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। একই সময়ে আপলোড স্পিড ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।

সম্প্রতি প্রকাশিত আগস্টের এ তালিকায় দুই ক্যাটাগরিতেই শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ব্রডব্যান্ড ইন্টারনেটে দেশটির ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড যথাক্রমে ২৯৭ দশমিক ৬২ এমবিপিএস ও ১৪৭ দশমিক ৫০ এমবিপিএস। আর মোবাইল ইন্টারনেটে দেশটির ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড যথাক্রমে ৩৯৮ দশমিক ৫১ এমবিপিএস ও ২৭ দশমিক ৬৫ এমবিপিএস।


প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের আগে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তালিকায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটে দেশটির অবস্থান যথাক্রমে ২০ ও ৮৪ নম্বরে। আর পাকিস্তানের অবস্থান বাংলাদেশের পরে। তালিকায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটে দেশটির অবস্থান যথাক্রমে ১০১ ও ১৪৩ নম্বরে।

আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে