গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

কুতুবদিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া

কুতুবদিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া। 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুতুবদিয়া কার্যালয়ের মেকানিক কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উত্তর ধূরুং ইউপি প্যানেল চেয়ারম্যান কলিম উল্লাহ, ইউপি সদস্য মোঃ ইলিয়াস, শাহা আলম, ইমরুল ফারুক, শিক্ষক মনিরুল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম ও শাহেদুল ইসলাম মনির বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ মিয়া বলেন, জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সরকার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় খাবার পানির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসতেছে। এসব প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। জনস্বাস্থ্য অফিস জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করা তালিকার মাধ্যমে ব্যাংকে রশিদের মাধ্যমে টাকা জমা নিয়ে কাজ শুরু করে। অফিসে কেউ কোন টাকা গ্রহণ করার সুযোগ নাই। তিনি ঠিকাদারকে কোন প্রকার গাড়ি ভাড়া, তেলের টাকাসহ অন্যান্য কোন খরচের টাকা না দিয়ে সরাসরি তার সাথে যোগাযোগ করার আহবান জানান। এসময় শতাধিক উপকার ভোগীসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর