জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় অসহায় প্রতিবন্ধী পরিবার মিথ্যা মামলার শিকার

পীরগাছায় প্রতিবন্ধী হুমায়রা আক্তারের পাশে তার ভাই হাবিব সরকার।

রংপুরের পীরগাছায় এক প্রতিবন্ধীর আবাদি জমি ও মুরগির খামার দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে পরপর দুটি মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এঘটনায় মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী ও তার পরিবার। মামলা দুটি আদালতে চলমান। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলদার বারবার জমি দখলের চেষ্টা অব্যাহত রাখায় দিশেহারা হয়ে পড়েছেন প্রতিবন্ধী হুমায়ারা ও তার পরিবার।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কিসামত ঝিনিয়া (ছোট পানসিয়া) গ্রামের হেলাল উদ্দিনের প্রতিবন্ধী মেয়ে হুমায়ারা খাতুন ও তার ভাই হাবিব সরকার মিলে একই গ্রামের জয়ের প্রামানিকের ছেলে জোনাব আলী ওরফে জোলাই প্রামানিকের নিকট থেকে মোট ১৫ শতক জমি দলিল এবং রেকর্ড মূলে ক্রয় করে।

অপরদিকে একই গ্রামের তছলিম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ সরকার ওই জমি দাবি করে রংপুর সিনিয়র সহকারী জজ আদালতে প্রতিবন্ধী হুমায়ারা খাতুন ও তার আপন ভাই হাবিব সরকারের বিরুদ্ধে ২০২৩ সালের ১৭ আগস্ট একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-অন্য-১৮৪/২৩। এছাড়াও পীরগাছা থানায় প্রতিবন্ধী হুমায়রা খাতুনের বাবা হেলাল উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে বর্তমান মাসের ৪ তারিখে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, জিআর নং-১৮৯/২৪।

এদিকে আব্দুল লতিফ সরকার প্রভাবশালী হওয়ায় ও স্থানীয় একটি মহলের চাপে অসহায় পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভাব অনটনের মধ্যে অন্যের সাহায্য সহযোগিতায় ও হুমায়রার প্রতিবন্ধী ভাতায় চলে তাদের সংসার। বেঁচে থাকার মতো অবলম্বন হিসেবে বসতভিটা ও ক্রয়কৃত ১৫ শতক জমি ছাড়া আর কিছু নেই। সেটিও ভুয়া দাবি করে আদালতে হয়রানীমুলক মামলা দেন লতিফ সরকার। প্রায় ১১ মাস ধরে মামলায় ঝুলছে অসহায় প্রতিবন্ধী পরিবারটি। লতিফ সরকার তার লোকজন নিয়ে বারবার ওই আবাদি জমি ও মুরগির খামার ভাংচুর করে জমি দখলের চেষ্টা করেন।

এব্যাপারে মামলার বাদি লতিফ সরকার জানান, আমি কোন হয়রানিমূলক মামলা করি নাই। এবিষয়ে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান বলেন, আব্দুল লতিফ সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আর আদালতে মামলা চলমান রয়েছে যার সঠিক কাগজপত্র আছে তারাই জমি পাবেন।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৬ মিনিট আগে