জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঢাকা কলেজে তরুণ কলাম লেখক ফোরামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-09-2024 08:39:40 am

বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়। পাশে আমন্ত্রিত অতিথিবৃন্দ। ©দেশচিত্র


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার উদ্যোগে "বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি অমিত হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আখতারা বানু, যিনি তরুণ লেখকদের প্রতিভা বিকাশের গুরুত্ব এবং লেখালেখির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।


বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী রাসেদুন্নবী এবং একই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়া সুলতানা। তাঁরা লেখালেখির বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়। তিনিও ঢাকা কলেজ শাখাকে ভবিষ্যতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৩-২৪ কার্যবর্ষে অমিত- সাকিবের কমিটিতে কাজ করা সংগঠকদের পাশাপাশি পূর্ববর্তী বিভিন্ন সেশনের সংগঠকদেরও সম্মানিত করা হয়।



উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আর সর্বশেষ কার্যবর্ষে সভাপতি হিসেবে অমিত হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাকিবুল হাছান।

আরও খবর