চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

ভারতীয় মুসলিমদের নিয়ে খামেনির মন্তব্য গ্রহণযোগ্য নয়: ভারত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-09-2024 03:56:22 am

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভারতের মুসলমানদের নিয়ে করা মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে ভারত। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।



মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খামেনি মিয়ানমার, গাজা ও ভারতের মুসলমানদের কষ্টের সঙ্গে নিজেদের তুলনা করেছিলেন।


এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ভারতের সংখ্যালঘুদের বিষয়ে দেওয়া মন্তব্যকে দৃঢ়ভাবে নিন্দা জানাই। এই মন্তব্যগুলো বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য।


এতে আরও বলা হয়েছে, অন্যান্য দেশগুলোকে নিজেদের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আগে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, তারপর অন্যদের নিয়ে মন্তব্য করার কথা ভাবা উচিত।


খামেনি ওই পোস্টে বলেছিলেন, আমরা নিজেদের মুসলমান মনে করতে পারি না যদি মিয়ানমার, গাজা বা ভারতের মুসলমানদের কষ্টের ব্যাপারে উদাসীন থাকি।


তিনি আরও বলেছিলেন, ইসলামের শত্রুরা সব সময় আমাদের ইসলামি উম্মাহর একক পরিচয়ের প্রতি আমাদের উদাসীন করে তোলার চেষ্টা করেছে।


ভারত এই মন্তব্যকে নিন্দা জানিয়ে বলেছে, এটি তথ্যবিহীন ও ভারতের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩২ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে