রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

কক্সবাজার সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

কক্সবাজার সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার ১২ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা আয়োজন করা হয়।


এদিন কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতা, সকাল সাড়ে ১১ টায় ক্বেরাত প্রতিযোগিতা এবং দুপুর ১২টায় প্রশাসনিক ভবন ২০৪নং কক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন কমিটির আহ্বায়ক মোহাম্মদ রেজা খান হেলালীর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক আবু বকর রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী হুরে জান্নাত লিলি। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জ্ঞানগর্ভ ও তথ্যবহুল আলোচনা করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান।


 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে- উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ওবাইদুল হক। শিক্ষকদের পক্ষে আলোচনায় অংশ নেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজিজুল মোস্তফা বুলু, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান। সভায় নাতে রাসুল (সা.) পরিবেশন করেন ইংরেজি বিভাগের সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম।


আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়। এরপর কলেজ জামে মসজিদের খতীব মাওলানা সুলতান আহমদের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়।

Tag
আরও খবর