গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

চুনতী ১৯ দিনব্যাপী সীরত মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতির ৫৪ তম ১৯ দিনব্যাপী আন্তজাতিক সীরতুন্নবী (সা) মাহফিল এর শুভ উদ্বোধন করেন আওলাদে রাসুল সাইয়েদ তাহেরি জাবেরী আল মাদানী।  ১৫সেপ্টেম্বর রবিবার বাদে জোহর চুনতী সীরত ময়দান,শাহ মঞ্চিলে  উদ্বোধনী  দিবসে বক্তব্য রাখেন চট্রগ্রাম মহানগরীর জামায়াতের আমীর জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে তেলাওয়াতে কালাম পাক,না'আতে রসুল (সা.),ছদরে মাহফিল,মিলাদ শরীফ,খোৎবায়ে ছদর,মোনাজাত সহ  বিশ্ব বরণ্য আলেমেদ্বীন বিভিন্ন বিষয়ে কুরআন হাদীসের আলোকে  ওয়ায়েজ করবেন।

 জানা গেছে, অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রসুল (স:) এর শানে এ মাহফিল ১৯৭২ সালে প্রবর্তন করেন।মুতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপকমিটির সমন্বয়ক আব্দুল মালেক ইবনে দিনার নাজাত মহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবহিত করেন এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মাহফিলের দাওয়াত দিয়েছেন।পবিত্র ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) সারা বিশ্বে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এছাড়া ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) পুলিশ প্রসাশনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান।

এ উপলক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চুনতি সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন সীরত কমিটি।এ সময় জানানো হয়, হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তীত ১৯ দিনব্যাপী সীরত মাহফিল প্রতি বছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ৩০ তারিখ শেষ হয়। তারই ধারাবাহিকতায় মাহফিলটি আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) শুরু হয়ে ৩ অক্টোবর দিবাগত রাতে শেষ হবে।মতবিনিময় সভায় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব যাহেদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা হাফিজুল হক নিজামী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির যুগ্ম-সম্পাদক ইসমাঈল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মিডিয়া উপ-কমিটির আহবায়ক শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজি আরিফুল ইসলাম প্রমুখ।

Tag
আরও খবর