গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

টানা বৃষ্টিতে কুতুবদিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, ৫৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের কুতুবদিয়ায়  টানা দুইদিনের বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত ও জমির ফসল ক্ষতিগ্রস্ত  হয়েছে। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার একটানা দুই দিনের মুষলধারে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার ফলে এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে বৃষ্টির পানি যথাযথ স্লুইস গেইট দিয়ে নিষ্কাসন হতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে দাবী করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোডের কক্সাজারের ৭১ পোল্ডারের ৪১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৮টি স্লুইস গেইট রয়েছে। অধিকাংশ স্লুইস গেইট এলাকায় পানি চলাচল খালে মাছ ধরার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ইজারা নিয়ে কিছু সংখ্যক লোক মাছ ধরার জন্য জাল বসিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তার পাশাপাশি আউশ চাষের জমি তলিয়ে গিয়ে কৃষকদের মারাত্নক ক্ষতি সাধিত হয়েছে। আগামী এক সপ্তাহ পর কৃষকরা চাষের ফলনের ধান ঘরে তুলতে প্রস্তুতি নিলেও বিধাতার নিয়তি তা বিনষ্ট হয়ে গেলে চরম চিন্তায় পড়ে গেছে। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি। পূর্ণিমার জোয়ার শুরু হলে উপকূলের পানি স্লুইস গেইট দিয়ে বৃষ্টির পানি নামতে না পেরে ভিতরে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, পুকুর, ডুবে পড়ে। এতে বিপুল পরিমাণ  ক্ষয়ক্ষতি  হয়েছে।

সরজমিনে দেখা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানির নিচে ডুবে গেছে। এছাড়াও বিভিন্ন কালভার্টেও একই অবস্থার সৃষ্টি করেছে। এতে রোপা আমন এবং আগাম রবি ফসলসহ মাছের প্রজক্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, বেড়িবাঁধ বিলীন হওয়ায় বায়ু বিদ্যুৎ এলাকায় নিয়মিত জোয়ার-ভাটায় পরিণত হয়েছে। এদিকে, বৈরী আবহাওয়ার কারণে উপজেলার  মাঝি মাল্লাসহ  মাছ ধরার কয়েকটি নৌকার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

উপজেলার কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে কৃষকের আউশ ধান ৩৮৪ হেক্টর, আমন বীজতলা ২৪ হেক্টর, আমন ধান ১১৯ হেক্টর ও সবজি ৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, ইতোমধ্যে পানি বন্দি এলাকাগুলো পরিদর্শন করে গ্রাম পুলিশের সহযোগিতায় সব কালভার্ট খুলে দেয়া হয়। পরবর্তীতে পানি যাতে বন্ধ করতে না পারে তার জন্য স্থানীয় ইউপি সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।


Tag
আরও খবর