গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

কুতুব‌দিয়া- মগনামা নৌ-রুটে যাত্রী হয়রানি : ভাড়া নিয়ে নৈরাজ্য ও ইজারা বা‌তি‌লের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লা‌বে সংবাদ সম্মেলন

কুতুব‌দিয়া-মগনামা নৌ রুটে যাত্রী হয়রানি ও  ভাড়া নিয়ে নৈরা‌জ্য, ইজারা বা‌তিল ক‌রে সরকা‌রি নিয়ন্ত্রণে ঘাট প‌রিচালনার দা‌বি‌তে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে কুতুবদিয়ার ছাত্র-জনতা। শ‌নিবার (১৪ সে‌প্টেম্বর) দুপু‌রে  এ সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত হয়।এতে,সম্মেলনের শুরুতে মোহাম্মদ নওশাদ, ফোরকানুল ইসলাম, কাজী তাহ‌মিদ, আ‌সিফ আদনান, মোহাম্মদ পার‌ভেজ ঘাট সংস্কার আন্দোলনের বিভিন্ন বিষয় এবং তাদের লিখিত বক্তব্য তুলে ধরেন।এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি ডা. ফজলুল হক বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আইন মোতাবেক ঘাট পরিচালনা করা হোক। তিনি ঘাটের বিষয়ে বিভিন্ন অনিয়মেরর কথা তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিচ্ছিন্নভাবে ঘাট পরিচালনা না করে সরাসরি মন্ত্রণালয়ের মাধ্যমে ঘাট পরিচালনা করা হোক।মাওলানা মনিরুল মান্নান ব‌লেন, নৌ পারাপারের সময় নৌকায় যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়না। যার দরুন যাত্রীবাহী নৌকায় ঘটতে পারে চরম দূর্ঘটনা।

ছাত্র প্রতিনিধিরা বলেন, ডিসি অফিসে সমস্যা সমাধান না হলে আমরা মন্ত্রণালয় বরাবর যাব। প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাব। অতিসত্ত্বর এ দাবি বাস্তবায়ন করা না হলে কুতুবদিয়ার সর্বস্তরের জনগণকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয় আবারও ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

এছাড়া সংবাদ সম্মেলনে কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, বি‌শিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শরীফ, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আকবর খান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

Tag
আরও খবর