নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ডেঙ্গুতে ১৩ দিনে প্রাণ গেল ২০ জনের

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-09-2024 04:47:37 pm

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। চলতি মাসের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে ২০ জনের মৃত্য এবং পাঁচ হাজার ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


চলতি মাসের প্রথম ১৩ দিনের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ৪৭৮ জন হাসপাতালে, ২ সেপ্টেম্বর একজনের মৃত্যু এবং ২৮৯ জন হাসপাতালে, ৩ সেপ্টেম্বর একজনের মৃত্যু এবং ৩৩৫ জন হাসপাতালে, ৪ সেপ্টেম্বর কারও মৃত্যু না হলেও ৩৮৫ জন হাসপাতালে, ৫ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৩৫৮ জন হাসপাতালে এবং ৬ সেপ্টেম্বর একজনের মৃত্যু এবং ১১৮ জন হাসপাতালে, ৭ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৪০৩ জন হাসপাতালে, ৮ সেপ্টেম্বর একজনের মৃত্যু এবং ৪৬৩ জন হাসপাতালে, ৯ সেপ্টেম্বর একজনের মৃত্যু এবং ৬১৫ জন হাসপাতালে, ১০ সেপ্টেম্বর পাঁচজন মৃত্যু এবং ৫৩৪ জন হাসপাতালে, ১১ সেপ্টেম্বর কারও মৃত্যু না হলেও ৪৬৫ জন হাসপাতালে, ১২ সেপ্টেম্বর একজনের মৃত্যু এবং ৫৬১ জন হাসপাতালে এবং ১৩ সেপ্টেম্বর কারও মৃত্যু না হলেও ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৪১ জন। এরমেধ্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ১৯৩ জন। মারা গেছেন ১০৩ জন।


বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।


ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানান উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।


উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

আরও খবর