গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

আহত ছেলের জীবন বাঁচাতে পিতার সাহায্যের আবেদন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের রোড়পাড়া এলাকার দিনমজুর মোহাম্মদ ছোটনের ছেলে রবিউল হাসান (৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। 

কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ২৮ নং শিশু ওয়ার্ডের ৯নং সিটে চিকিৎসাধীন আছে শিশু রবিউল। 

মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হওয়ায় চিকিৎসক অপারেশন করার পরামর্শ দিয়েছে। ছেলের অপারেশন করার জন্য যে টাকা লাগবে দিনমজুর পিতার সেই টাকাটা নেই। তাই নিরুপায় হয়ে ছেলেকে বাঁচাতে দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পিতা।

শিশু রবিউলের পিতা মোঃ ছোটন জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসক অপারেশন করতে হবে বলে জানান, তবে অপারেশনের জন্য যে টাকা প্রয়োজন সে টাকা আমার পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই আমি দেশবাসীর কাছে আমার শিশুর চিকিৎসার সাহায্যের আবেদন জানাচ্ছি। পিতা হিসেবে ছেলের জীবন বাঁচানোর জন্য আমার এছাড়া আর উপায় নেই।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোবাইল-01852125746 (বিকাশ) ও 01857939271 (নগদ)

Tag
আরও খবর