নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-09-2024 03:00:33 pm

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধু ভোলা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেসক্লাবে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম আকাশের সভাপতিত্বে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য প্রধান করেন আজকের পত্রিকার সহ-সম্পাদক ও পাঠক বন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আব্দুর রাজ্জাক।


এসময় বক্তারা বলেন, আজকের পত্রিকা দেশের প্রত্যন্ত অঞ্চলের খবরগুলো খুব দ্রুত জনগণের মাঝে পৌঁছে দিচ্ছে, দেশের ক্লান্তি লগ্ন সময়ে আজকের পত্রিকার ভূমিকা ছিল অপরিসীম।তারা বলেন, আজকের পত্রিকার অন্যতম একটি প্ল্যাটফর্ম পাঠক বন্ধু,পাঠক বন্ধুর মাধ্যমে তরুণ শিক্ষার্থী এবং সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের প্রতিভা গুলো সহজেই বিকশিত করতে পারছে।


তারা আরো বলেন,সাম্প্রতিক দেশের ফেনী,নোয়াখালী,লক্ষীপুর,কুমিল্লা সহ বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় আজকের পত্রিকার পাঠক বন্ধু পরিবার নিরলসভাবে কাজ করে গেছে যা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।


এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলামিন শাহরিয়ার, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক, চ্যানেল এস ও দেশের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ মনসুর আলম, ভোলা ক্যাব এর সভাপতি মো: সুলাইমান, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব,দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার, কবি ও সাংবাদিক মোঃ মহিউদ্দিন, নিহার মোশাররফ, ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, দৈনিক আমাদের বাংলার ভোলা জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন সহ ভোলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা পাঠক বন্ধুর অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠক বন্ধুর সদস্য জাবেদ হাসান।

আরও খবর