গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-09-2024 04:34:50 am

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭-তে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যায় ১১ জেলার ৫০৪টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয় ৫১ লাখ ৮ হাজার ২০২ জন। এখনো আটকা পড়ে আছে ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার। নতুন করে মৃত্যু হয়েছে ফেনীতে তিন, কুমিল্লায় তিন ও নোয়াখালীতে দুজনের। এ পর্যন্ত ফেনীতে ২৬, কুমিল্লায় ১৭, চট্টগ্রামে ছয়, নোয়াখালীতে ১১, কক্সবাজারে তিন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছে। মৃতদের মধ্যে ৪২ পুরুষ, সাত নারী ও ১৮ শিশু।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোট ৩ হাজার ৬১৫টি আশ্রয় কেন্দ্রে ৩ লাখ ৬ হাজার ৭৪১ জন এবং ৩২ হাজার ৮৩০টি গবাদিপশুকে আশ্রয় দেয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দিতে মোট ৪৭২টি মেডিকেল টিম চালু রয়েছে। বন্যাকবলিত জেলাগুলোয় এ পর্যন্ত ৪ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার পিস শুকনা খাবার বা অন্যান্য খাবার এবং শিশুখাদ্য ও গোখাদ্য বরাদ্দ দেয়া হয়েছে।


এদিকে সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের পরিস্থিতি উন্নতি হচ্ছে। ফলে বাড়িতে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষ।


বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার অবনতি ঘটে ২০ আগস্ট থেকে। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় লঘুচাপ। এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। ২০ আগস্ট টানা বৃষ্টি শুরু হয় চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়িসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোয়। বৃষ্টির পানির সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে