আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ আগস্ট বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।  উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আব্দুল হাকিম রিন্টুর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মতিউর রহমান মুসার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ন আহবায়ক মো তারেক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সিপন তালুকদার, আল ইমরান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মানিক সরকার, রাকিব বাবু, মো সোহেল, আতিক ইসলাম, শিহাব উদ্দিন, ইউনুস, মো হাকিম রাব্বি, জাকারিয়া প্রমুখ। বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, বিএনপির সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনাদের সকলের পাশে ছিল আছে এবং থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলকে বলেন আপনারা সন্ত্রাস, চাঁদাবাজি, লুট, ভাংচুর থেকে নির্ভয়ে থাকবেন এই নিশ্চয়তা সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর পক্ষ থেকে আমরা দিয়ে যাচ্ছি। কতিপয় কিছু কালপিট দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য পায়তারা করছে, তারা কোন ভাবে আপনাদের কোন ক্ষতির চেষ্টা করলে সেটা আমরা শক্ত ভাবে প্রতিহত করবো। আপনাদের প্রতি আহবান করছি খুনি হাসিনা পতনের পর বিদেশে গিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তাই হাসিনা সন্ত্রাসী সংগঠনকে মুছে ফেলার জন্য সবাইকে  ঐক্য বদ্ধ থেকে মোকাবিলা করতে হবে। দেশ উন্নয়ন ও এই সংকট মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির পাশে থাকার জন্য আহব্বান করছি। আমরা আশা করি নন্দীগ্রাম কাহালুর বিএনপির কান্ডারী আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর সঙ্গে ধানের শীষ এর পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে দেশকে সুন্দর করতে সহোযোগীতা করবেন।

আরও খবর