জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ সীমান্তে যুবলীগ নেতা ‘কিলার অনিক’ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তারেক আহামেদ অনিক ওরফে ‘কিলার অনিক’ নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৬ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার মাটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

অনিক ঢাকা মহানগর যুবলীগের সহসভাপতি আবু তাহেরের ছেলে ও ৩৮নং ওয়ার্ড যুবলীগের কর্মী। ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর ওবাইদুর রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের হত্যার অন্যতম আসামি ‘কিলার অনিক’ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টহলদল ভারতীয় সীমান্তবর্তী মাটিলা গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে অবস্থান নেয়। পরে বিজিবি সদস্যরা জানতে পারে পাশের মেহগনি বাগানে লুকিয়ে আছে অনিক। বিজিবির উপস্থিতি টের পেয়ে অনিক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, ‘জিজ্ঞাসাবাদে ‘কিলার অনিক’ স্বীকার করে শিক্ষার্থী হত্যার ঘটনায় বাড্ডা থানায় দায়েরকৃত একাধিক মামলার তালিকাভুক্ত আসামি তিনি।

আত্মগোপনের জন্য সে অবৈধভাবে ভারত হয়ে ইতালিতে যেতে চেয়েছিলেন।


আরও খবর