জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

রাজনগরে বন্যার্তদের পাশে শ্রীমঙ্গলের একঝাঁক তরুণ

রাজনগরে ত্রাণ বিতরণে তরুণরা 


গত কয়েকদিনের টানা বর্ষণে মৌলভীবাজারের রাজনগর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যায় পানিবন্দি প্রায় লাখ লাখ পরিবার। এমন দুর্যোগ পরিস্থিতিতে শুকনো খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল উপজেলার একঝাঁক তরুণ।

শ্রীমঙ্গল উপজেলার কয়েকজন কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ একঝাঁক তরুণ মিলে 'বন্যার্তদের' জন্য শহরতলীর মুসলিমবাগ এলাকাবাসীর কাছ থেকে ফান্ড কালেকশন করে রোববার (২৫ আগস্ট) সকালে খাদ্য নিয়ে রাজনগর উপজেলার বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন।

শ্রীমঙ্গল কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ আফসার মিয়া বলেন, মুসলিমবাগ এলাকাবাসীর সহযোগিতায় আমরা কয়েকজন বন্ধু মিলে আজ সারাদিন রাজনগর উপজেলার খাস প্রেম নগরসহ বন্যাকবলিত বিভিন্ন গ্রামে ত্রাণ হিসেবে উপহারের খাদ্যের প্যাকেট তুলে দেই। প্যাকেটে স্যালাইনসহ জরুরি ওষুধও ছিল।

দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সামসুল ইসলাম সোহাগ, মো: আফসার মিয়া, মো:সজল, মো: জামাল  হোসেন, মো: শহিদুল ইসলাম, তাওহিদুল ইসলাম, মনসুর আহমেদ (বাবু) এবং মো: মাহিন ঢালি।


আরও খবর