মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

হত্যার দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-08-2024 02:30:36 am

বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ।


মঙ্গলবার (২০ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।


প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিকের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে। কঠিন এ সময়ে এই দেশকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে যারা ৮১৯ জন মানুষকে হত্যা এবং ২৫ হাজার মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব কি কিছু বলেছেন? তাদের অধিকাংশই গুলি বা স্বৈরশাসক শেখ হাসিনার দেখামাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন।


এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে।


এই প্রশ্নোত্তর পর্ব শুরুর করার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিবের আন্তোনিও গুতেরেসের দেয়া একটি চিঠির বিষয়ে কথা বলেন স্টিফেন ডুজারিক। তিনি বলেন, আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাকে বলতে পারি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দনপত্র লিখেছেন গুতেরেস।


স্টিফেন ডুজারিক বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলেছেন যে, জাতিসংঘের প্রত্যাশা ড. ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে।


তিনি বলেন, দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর ভরসা করছেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ড. ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে।

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে