কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশে ফের ঢল নামতে পারে রোহিঙ্গাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2024 04:58:02 am

মিয়ানমারে জাতিগত বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের বলি হয়ে রাখাইনে প্রাণ যাচ্ছে রোহিঙ্গাদের। এতে আশপাশের দেশগুলোতে আবারও নামতে পারে আশ্রয়প্রার্থীদের ঢল। বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয়া অর্ধশতাধিক রোহিঙ্গাকে চিকিৎসা দেয়ার দাবি করেছে দাতব্য সংস্থা চ্যারেটি মেডিসিন সানস ফ্রন্টিয়ারস। তবে নতুন করে কাউকে আশ্রয় দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।


থেমে থেমে মর্টারশেল আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে রাখাইনের মংডু শহর। অঞ্চলটিতে আরাকান আর্মির সঙ্গে পাল্টাপাল্টি হামলা চলছে জান্তা বাহিনীর। দু’পক্ষের আগ্রাসনের বলি হয়ে প্রাণ যাচ্ছে স্থানীয় রোহিঙ্গাদের।


মাথা গোজার ঠাঁই হারিয়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করছেন কেউ কেউ। আবার কাঠের নৌকায় সমুদ্র পাড়ি দিতে গিয়েও ঘটছে প্রাণহানি।


স্থানীয় এক রোহিঙ্গা বলেন, চারপাশ থেকে ঘিরে ফেলে এলাকাগুলোতে হত্যাযজ্ঞ চালাচ্ছে আরাকান আর্মি। বাঁচার জন্য শহরের দিকে গিয়ে দেখি সেখানেও খারাপ অবস্থা। পরে সাঁতরে সমুদ্র পাড়ি দিতে বাধ্য হই।


এদিকে সীমান্তে অবস্থান নেয়া অনেকেই গুরুতর আহত। দাতব্য সংস্থা চ্যারেটি মেডিসিন সানস ফ্রন্টিয়ারসের দাবি, অন্তত ৫৪ জনকে চিকিৎসা দিয়েছেন তারা। যাদের ৪০ শতাংশই নারী ও শিশু।


তবে নতুন করে কোনো রোহিঙ্গা শরণার্থীকে ঠাঁই দেয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। আরাকান আর্মিকে চাপ প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বানও জানিয়েছেন তিনি।


তৌহিদ হোসেন বলেন, আমরা আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেয়ার মতো অবস্থায় নেই। আমরা আমাদের সাধ্যের চাইতে বেশি করেছি। বিশ্ব সম্প্রদায়ের উচিত আরাকান আর্মিকে চাপ প্রয়োগ করা।


গেল সপ্তাহে মংডুতে ড্রোন হামলায় গর্ভবতী নারীসহ প্রাণ গেছে কয়েকজনের। হতাহতের পর এসব হামলার জন্য একে অপরকে দায়ী করেছে আরাকান আর্মি ও জান্তা বাহিনী। আর স্থানীয়দের অভিযোগ, জোরপূর্বক আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের ব্যবহার করছে সেনাবাহিনী।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে