গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

কুতুবদিয়ায় দীর্ঘ ১যুগ পর দলীয় কার্যালয়ে জামায়াতের নেতা-কমীরা

 বৈষম্যবিরোধী ছাত্র -জনতার গণ-আন্দোলনের তোড়ে পড়ে সম্প্রতি স্বৈরাচারী সরকারের পদত্যাগের পর কক্সবাজারের কুতুবদিয়ায় দীর্ঘ প্রায় ১ যুগ পর কার্যালয়ে প্রবেশ করেন  বাংলাদেশ জামায়াত ইসলামি কুতুবদিয়া উপজেলার নেতা-কর্মীরা।  

এসময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিগত কয়েক বছর ঘটে যাওয়া জুলুম, নির্যাতন, নিপীড়নের বিষয়ে আলোচনা ও দেশ বরণ্যে আলেম এবং নির্মম হত্যার শিকার জামায়াত’র কেন্দ্রীয় নেতাদের আত্মার মাগফেরাত কামনা করেন উপস্থিত নেতা-কর্মীরা। এসময় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দেশে চলমান হিংসাত্মক কার্যকলাপ বন্ধ এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নেতৃবৃন্দের আহ্বান জানিয়ে উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য রাখেন।

বাংলাদেশ জামায়াত ইসলামি কুতুবদিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমা মহত্ত্বের লক্ষণ বিধায় ক্ষমা করতে শিখুন। জামায়াত ইসলামির কর্মীরা কখনও হিংস্র প্রাণীর মতো প্রতিশোধ নেয় না। আগামীতে সুন্দর পথ চলার জন্য নিজেকে ইসলামি আন্দোলনের কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদের আল্লাহর কাছে সোপর্দ করতে হবে। ইসলামিক আদর্শকে বুকে ধারণ করে প্রতিটা গ্রাম ও সমাজে পরিবর্তন ঘটাতে হবে।

এদিকে ২০১৩ সালের (১-লা মার্চ) উপজেলায় আল্লামা দেলাওয়ার হোছাইন সাঈদীর মুক্তির আন্দোলনের আক্রোশে  আওয়ামী সন্ত্রাসীরা জামায়াত-শিবিরের ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ চালায় বলে  জানান।




Tag
আরও খবর