গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই: ড. ইউনূস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2024 07:33:05 am

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে হেলিকপ্টারে ড. মুহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে যান। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।


ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে স্বপ্নের জন্য আবু সাঈদ বুক পেতে দিয়েছিলো, সে স্বপ্ন বাস্তবায়ন করা সারা জাতির কর্তব্য। কোটি কোটি ছেলে মেয়ে ভয় না পেয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলো, তারা পথ দেখিয়ে গেছে। তাদের কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের।


তিনি বলেন, ছোট ছেলে-মেয়েরা স্কুলে আবু সাঈদের কথা পড়বে। আমি ন্যায়ের জন্য লড়বো, বুক পেতে দেবো। এখন ঘরে ঘরে আবু সাঈদ। জাতিধর্ম নির্বিশেষে সবার ঘরের সন্তান আবু সাঈদ।


অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, যাদের ঘরে সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হবো এবং তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে। এখন সবাই প্রতিবাদ করছে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন গোলযোগ না হয়। এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করতে পারি। আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই দাঁড়াব যেমনটা আবু সাঈদ দাঁড়িয়েছে প্রতিবাদে। আমরা আজকে যে উদ্দেশে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি।


তিনি বলেন, কেউ যেনো ধর্ম নিয়ে কথাবার্তা না বলে। কারণ আমরা এই মাটিরই সন্তান। সবাই আমরা আবু সাঈদ। জাতিধর্ম নির্বিশেষে সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করতে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে, আমাদেরও সেরকম দাঁড়াতে হবে।


ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা, সবার মা আবু সাঈদের মা। এখানে যারা আছে (আবু সাঈদের পরিবার) তাদের রক্ষা করতে হবে। তার মা আছে, বোনরা আছে, তাদের রক্ষা করতে হবে।


এদিকে অন্তর্বর্তী সরকার প্রধানের আগমন উপলক্ষে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও সেখানে অবস্থান করছেন। তবে পুলিশের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়নি।


উল্লেখ্য, নিহত আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২ ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।

আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৩ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে