গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ছাত্রদলের ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদলের পক্ষথেকে সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক রূপগঞ্জ উপজেলার সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করা হয়েছে ।

শনিবার দিনব্যাপী উপজেলার ভুলতা গাউসিয়া, বলাইখা,গোলাকাইন্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের গত কয়েকদিনের ভাংচুর অগ্নি সংযোগ ও হকারদের  ময়লা আবর্জনা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক ও ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানবাহন চলাচলে জনগণের  ভোগান্তি এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন তারা।

এ সময়,  মাসুদুর রহমান মাসুদ জানায়, জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশের সহিংসতা লুটপাট ও জনগনের নিরাপত্তার স্বার্থে নতুন করে দেশ গড়ার লক্ষ্যে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। তারই নির্দেশে আমার বৃহস্পতিবার, শুক্রবার, ও শনিবার এবং আগামীতে ও কর্মসূচি চালমান থাকবে। 

রূপগঞ্জ উপজেলা ছাত্রদল ট্রাফিকের নিয়ন্ত্রণ দায়িত্ব পালন করে মানুষকে জনসচেতনতা বাড়াতে  ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং ব্যবসায়ী হকারদের উদ্দেশ্যে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থান ফেলার আহ্বান জানাচ্ছি । আরো বলেন, দেশ কে নতুন করে সাজাতে সবাই একত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।

এ কর্মসূচিতে যোগ দিয়েছেন ছাত্রদল সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানান শ্রেণী পেশার লোকজন।

সবাই শিক্ষার্থীর সাথে ঐক্যবদ্ধ ভাবে সুস্থ সমৃদ্ধ সন্ত্রাস দুর্নীতিবাজ মাদক মুক্ত দেশ গড়ার আহ্বান জানায়।

এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে, বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা শিক্ষার্থীদের সাথে নিয়ে একত্রে কাজ করছেন ।

Tag
আরও খবর