তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক : নাহিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2024 06:07:57 am

অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সময়ে করা হত্যাকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। সোমবার (৫ সেপ্টেম্বর) ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। খবর রয়টার্স


জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা পরবর্তীতে সরকার পদত্যাগে রুপ নেই। কিন্তু শেখ হাসিনা শিক্ষার্থীদের এ দাবি নিবৃত্ত করতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী নিহত হয়।


শুক্রবার (৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে নাহিদ ইসলাম বলেন, তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেবো।


নাহিদ বলেন, আমরা তাকে গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে— এমনটা আমরা দেখতে চাই। এ ইস্যুতে আমাদের আলোচনা চলছে।


আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন এবং বিচারের সম্মুখীন হোক।


এদিকে সজীব ওয়াজেদ জয় বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলেই ভারত থেকে তার মা শেখ হাসিনা দেশে ফিরছেন।

আরও খবর