শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রাজশাহী শিক্ষা অফিসে অবৈধ চাপ বন্ধসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলে এমপিও কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ বন্ধ করাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল সোমবার বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক পরিবারের সদস্য ও সংগঠনটির সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-  বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসনে আলী পেয়ারা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকনুজ্জামান রিপন, সিনিয়র সদস্য ও আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিন, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, সাংবাদিক  সাগর নোমানী প্রমুখ। 


কর্মসূচিতে উত্থাপিত ৮ দফা দাবিগুলো হলো- রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে অবৈধ চাপ বন্ধ করা, সরকারি নীতিমালা অনুযায়ী এমপিও অনুমোদন প্রদান, রাজশাহী শিক্ষাবোর্ডে সরকারি নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা, লিফট ব্যবস্থা চালু ও ছাত্র শিক্ষক হয়রানি বন্ধ করা, অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি বন্ধ করা, পারিবারিক কাজে সরকারি গাড়ি ব্যবহার না করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো। 


মানববন্ধনে বক্তারা বলেন, এসব দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গড়ে তোলা হবে দুর্বার আন্দোলন। তারা বলেন, রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে সরকারি নীতিমালা অনুযায়ী এমপিও অনুমোদন দেয়া হলেও অবৈধভাবে চাপ প্রয়োগ করে সরকারি কাজে বিঘ্ন ঘটাচ্ছে একটি চক্র। এসবের ফাঁদে ফেলে মিথ্যা অভিযাগে এ অফিসের সহকারী প্রোগ্রামারকে বদলি করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক।


মানববন্ধনে বক্তারা অবৈধ হস্তক্ষেপের নয়টি বিষয় তুলে ধরেন। সেগুলো হলো- নীতিমালা বহির্ভূত আবেদন অনুমোদনের চাপ, প্যাটার্ন বহির্ভূত পদে নিয়োগকৃত শিক্ষকদের আবেদন অনুমোদনের চাপ, জাল সনদের আবেদন অনুমোদনের চাপ, নিয়োগ পরীক্ষার ফলাফল শীট ও রেজুলেশনে টেম্পারিং থাকা সত্ত্বেও আবেদন অনুমোদনের চাপ, আবেদন বাতিলের কারণ অনুধাবন না করেই অভিযোগ প্রদানসহ বিভিন্ন উপায়ে অনুমোদনের চাপ, মাউশির নির্দেশনা চাওয়াতে অসন্তুষ্টি, পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে জৈষ্ঠতা লংঘনের ভিত্তিহীন অভিযোগ, সফটওয়্যারের নির্ধারিত ধাপে টাকার প্রাপ্যতার পরিমাণ সঠিক তথ্য না স্বত্ত্বেও অনুমোদনের চাপ, বিধিমোতাবেক আবেদন একাধিকবার বাতিল হলেও সংশোধন ছাড়াই পুনঃদাখিল সংক্রান্ত অপপ্রচার, উপযুক্ত করণে আবেদন বাতিল বা পুনঃদাখিলের নির্দেশনা প্রদানের পর ওইসব আবেদনকারীগণ অভিযোগকারীতে পরিণত হন।


এদিনের মানবন্ধনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী,  সদস্য সচিব সায়েদুল হক টিটু, সদস্য আল-আমিন হোসেন, জুবায়ের আলম রাজন, জুয়েল আহমেদ, হারুনর রশীদ, সানোয়ার আরিফ, ফারজানা হক, সামিউল ইসলাম সামু, সালাউদ্দিন আহমেদ সোহাগ, পাভেল ইসলাম, রাসেদুল নবী রাবু, আইয়ুব আলী, ইয়াসমিন আরাফাত ইরা, সিকান্দার,  বৈশাখী সরকার,  সাহিদ সনু, আরিফুল ইসলাম আরিফ, হাবিবা খাতুন, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম ইয়াসমিন আরা হক, মো. সাইদ ইকবাল, ফারহানা আক্তার হেমা, ববি খাতুন, বন্যা খাতুন প্রমুখ।

Tag
আরও খবর