‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

১ বছর জন্মোৎসব উপলক্ষে বইফেরী আয়োজন করছে বেস্টসেলার অ্যাওয়ার্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-11-2022 11:39:55 am

অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান বইফেরী ডট কম এর ১ম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করেছে ‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড- ২০২২’।  জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে  বইফেরী জন্মোৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  আয়োজনে ‘মননশীল ও সৃজনশীল’ এবং ‘ধর্মীয়’ বিভাগে নির্বাচন করা হয়েছে বেস্টসেলার  বই, লেখক ও প্রকাশনী। পাশাপাশি প্রতিষ্ঠানটির সেরা ৩ জন ক্রেতা এবং বইকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার সামাজিক  অবদান-স্বরূপ ‘বই বৃক্ষ’, ‘বইপোকা’ ও ‘বাংলাদেশ বুক রিডার্স এসোসিয়েশন’কে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।   


বইফেরী ডট কম এর চেয়ারম্যান রাশেদুল আলম এর সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এর সভাপতি আরিফ হোসেন ছোটন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  (ই-ক্যাব) এর সভাপতি শমী কায়সার, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, পাঞ্জেরী পাবলিকেশন্স এর প্রকাশক কামরুল  হাসান শায়ক, অতিরিক্ত জেলা-প্রশাসক ও লেখক মনদীপ ঘরাই, কবি ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন, ঢাকা মেট্রোপলিটন  পুলিশ এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান মুহম্মদ মুহতারিম এবং গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাসসহ লেখক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন।


এসময় বইফেরী ডট কম এর চেয়ারম্যান রাশেদুল আলম বলেন আমরা কাজ করার চেষ্টা করছি সকল সৃজনশীল, মননশীল, ধর্মীয় বিষয়সহ দেশি-বিদেশি সব ধরনের বই নিয়ে। বলেন বই দিয়ে শুধুমাত্র ব্যবসা করা কখনোই আমাদের লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, ব্যবসার পাশাপাশি ভালো ও উন্নত সেবা প্রদান করে বইপ্রেমীদের আস্তা অর্জন করা।  এসময়,  হার্ড বইয়ের পাশাপাশি ই-বুক নিয়েও কার্যক্রম চলমান রয়েছে ও শীঘ্রই 'বইফেরী অ্যাপ' লঞ্চ হতে যাচ্ছে বলে ও জানান রাশেদুল আলম।

Tag
আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে