গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

দেশ ও অর্থনীতিকে পঙ্গু করে দেওয়াই ধ্বংসযজ্ঞের উদ্দেশ্য: আমু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-07-2024 08:11:31 am

কোটা সংস্কার আন্দোলনে রাষ্ট্রীয় স্থাপনায় আক্রমণ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করে দেওয়াই উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।


সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বনানীর সেতুভবন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।


আমির হোসেন আমু বলেন, একটা দখলদার বাহিনী দেশে যে সব ধ্বংসযজ্ঞ করে, তারই কিছু নমুনা তারা এখানে রেখে গেছেন। আজকে আর বলতে অসুবিধা নেই, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না।


তিনি বলেন, যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়, তাদেরই কর্ম হচ্ছে আজকের এই স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করে দেওয়া। এটাই তাদের একমাত্র লক্ষ্য।


প্রধানমন্ত্রীর অবদান উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য আমির হোসেন আমু বলেন, আজকে যেহেতু দেশকে খুবই অল্প সময়ে একটি জায়গায় উপস্থিত করতে পেরেছেন, আন্তর্জাতিক বিশ্বে একটি সমাদৃত দেশ ও জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সে জন্য তিনি হচ্ছেন তাদের গাত্রদাহ। তাই, আজকে তার বিরুদ্ধে নানান কুৎসা রটনা ও ষড়যন্ত্র করা হচ্ছে।


আন্দোলনকারীরা বার বার বলেছে, এই ধ্বংসযজ্ঞে তারা জড়িত না উল্লেখ করে আমু বলেন, এই আন্দোলনের সুযোগ নিয়ে, তাদের কাঁধে ভর করে দুষ্কৃতকারীরা, স্বাধীনতা বিরোধীতাকারীরা আজকে এটা করছে। দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের প্রতিহত করা।


বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্রীয় স্থাপনার ওপর আঘাত করে তারা চেষ্টা করেছে রাষ্ট্রকে অকার্যকর করে দেওয়ার। অকার্যকর রাষ্ট্র যদি তারা প্রমাণ করতে পারে, তাহলে বিদেশ থেকে যে সহযোগিতা তারা পাচ্ছে, তা হয়ত এগিয়ে নিয়ে যেতে পারবে। সে কারণেই এই সেতু ভবনের ওপর আক্রমণকে আমাদের জাতীয় জীবনের ওপরও আক্রমণ হিসেবে বিবেচনা করতে হবে।


শিক্ষার্থীরা এই সেতু ভবনের ওপর আক্রমণ করবে এটা কল্পনাও করা যায় না উল্লেখ করে মেনন বলেন, তারা বলেছেনও তারা আক্রমণ করেননি। এটা স্পষ্ট যে, জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডারদেরই খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৩ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে