গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

রিজভী-নুরসহ ৮ নেতা রিমান্ডে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-07-2024 01:08:10 pm

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আট নেতার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


রোববার (২৮ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।


রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন– বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরওয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কাজী সায়েদুল আলম বাবুল ও মাহমুদুস সালেহীন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী এ মামলায় আসামিদের গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।


রিমান্ড আবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র যেমন-রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি, অগ্নিসংযোগের সরঞ্জামাদি দ্বারা সজ্জিত হয়ে মিরপুর মডেল থানা এলাকায় কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশবহির্গমন গেট ভেঙে প্রবেশ করে। এরপর মেট্রোরেলের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির ক্ষতিসাধন এবং সরঞ্জামাদিতে আগুন দিয়ে ৫০ কোটি টাকার ক্ষতি করে। ভিডিও ফুটেজ দেখে প্রত্যেক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি এবং ঘটনাস্থল পরিদর্শন করে ওই ধ্বংসাত্মক ঘটনার সঙ্গে আসামিরা জড়িত আছে বলে সন্দেহের কারণ রয়েছে। তাই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞেসাবাদ করা প্রয়োজন।


আসামিদের মধ্যে রিজভী পল্টন মডেল থানার মামলায় এবং ভিপি নুর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন। এছাড়া অপর ছয় আসামি বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।


এর আগে গত ২২ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর উপপরিচালক (প্রশাসন) মো. ইমাম উদ্দীন কবীর বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। এ মামলায় তিনি অজ্ঞাতনামা ৫/৬ হাজার আসামি উল্লেখ করেন।

আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৩ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে