জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা,এলাকায় উত্তেজনা বিরাজ করছে


ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সামাজিক মাতব্বর সাইফুল ইসলামের ছেলে রানা (১৭) কে গতকাল বুধবার দুপুরে  কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রানার পিতা সাইফুল ইসলাম মোস্তাক শিকদারের সামাজিক মাতব্বর ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর কর্মী। হামলাকারীরা ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের কর্মী সমর্থক বলে জানা গেছে। 

এর দুদিন আগে মতিয়ার চেয়ারম্যানও হামলার শিকার হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এরই জেরে বন্দেখালী ও কাশিনাথপুরসহ বেশ কয়েক জায়গায় দফায় দফায় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের ঘটনা ও গরু-ছাগলসহ নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। ভাংচুরের সময় শিশু ও মহিলাসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। 

আজ বাদ আছর নিহত রানার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী জোয়ার্দার ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সদ্য এসএসসি পাশ করা রানা (১৭) নানী বাড়ি  ছাবিনগর গ্রাম থেকে ইজিবাইকে করে নিজ বাড়ী কাশিনাথপুরে ফিরছিলো। ডাউটিয়া বাজারে পৌছলে পথিমধ্যে তাকে ধাওয়া করে প্রতিপক্ষরা। সে দৌড়ে কাশিনাথপুরে একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে পরিবার ও পুলিশকে ফোন করে। পুলিশ না আসায় হামলাকারীরা দরজা ভেঙে রানাকে বাইরে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে তাকে ফরিদপুর রেফার্ড করা হয়। সেখানে যাওয়ার পথেই রানা মারা যায়। রানার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।


আরও খবর