রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কচুয়ায় প্রধান শিক্ষককে ম্যানেজ করে দুটি গাছ কেটে নিলেন কাউন্সিলর


চাঁদপুরের কচুয়া উপজেলার ৭৬নং কুটিয়া লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরের পুরনো বিশাল দু’টি মূল্যবান গাছ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজ করে কেটে নিয়েছেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মান্নান। মঙ্গলবার বিদ্যালয়ের সীমানার ভিতরে থাকা রেন্টি কড়ি ও লোগা কাঠ গাছ দু’টি কেটে কাউন্সিলর বিক্রি করেন বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।

জানা গেছে, কুটিয়া লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূব পাশে ২০-২৫ বছর আগের পুরানো দু’টি গাছ রয়েছে। কয়েকবছর আগে বিদ্যালয়ের দক্ষিণ ও পশ্চিম অংশে সরকারি বাউন্ডারি করা হয়। মঙ্গলবার সকালে আকস্মিকভাবে ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান কয়েকজন লোক নিয়ে এসে ওই গাছ দু’টি তাদের পারিবারিক কবরস্থান এর দাবী করে কেটে নেয়। এতে স্থানীয়রা বাঁধা দেয়া শর্তেও কোন তোয়াক্কা করেননি তিনি। স্থানীয়রা জানান, কাউন্সিলর দু’টি গাছ কেটে নিলেও বিশেষ কারনে নীরবতা রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন জানান, ২০৮ দাগে আমাদের বিদ্যালয়ের সীমানা। তবে গাছ রয়েছে অন্য দাগে। গাছ গুলো আপনার স্কুলের কিনা জানতে চাইলে তিনি সদোত্তর দিতে পারেননি।

এ ব্যাপারে কাউন্সিলর আব্দুল মান্নান বলেন, বিদ্যালয়ের বাউন্ডারির সংলগ্ন দেয়ালের ভিতরে হলেও গাছগুলো আমাদের নিজেদের। তাই কেটে বিক্রি করেছি। এ ঘটনায় মঙ্গলবার কচুয়া উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানতে পেরেছি, কেটে নেয়া গাছের যায়গা বিদ্যালয়ের নয়। তবে প্রকৃতপক্ষে গাছগুলো কার তা শনাক্ত করতে স্কুল কর্তৃপক্ষ এবং কাউন্সিলরকে কাগজপত্র জমা দিতে বলেছি।

Tag
আরও খবর