সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৬ ঘণ্টায় ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-07-2024 10:57:18 am


চলতি বর্ষা মৌসুমে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আজ। ভোর থেকে রাজধানী ঢাকায় শুরু হয় বৃষ্টি। মুষলধারার বৃষ্টিতে অলিগলি ছাড়িয়ে কোথাও কোথাও প্রধান সড়কও ডুবে গেছে। জলাবদ্ধতায় ঠিকমতো চলতে পারছে না যান। এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী।


রাজধানী ঢাকায় আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, পরবর্তী ছয় ঘণ্টাতেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


চলতি মৌসুমে ৬ ঘণ্টায় স্বাভাবিক বৃষ্টিপাতের রেকর্ড


আবহাওয়া বিভাগের তথ্যমতে, আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। এর আগে গত ২৭ মে রাজধানীতে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ২২৪ মিলিমিটার। ঘূর্ণিঝড় রিমালের কারণে ওই বৃষ্টি হয়েছিল। যদিও গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার।


আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমে জানিয়েছেন, নিয়ম অনুসারে প্রতি তিন ঘণ্টা পরপর বৃষ্টি পরিমাপ করা হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। পরের তিন ঘণ্টায় পরিমাণ আরও বেড়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭০ মিলিমিটার। সব মিলে ৬ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ রেকর্ড ১৩০ মিলিমিটার।


জলাবদ্ধ রাজধানী


পানি জমেছে পুরো সেগুনবাগিচা এলাকায়। জাতীয় প্রেসক্লাব চত্বর পানিতে ডুবে গেছে। হাজারীবাগ, সেন্ট্রাল রোড, কলাবাগান, এলিফ্যান্ট রোড, গ্রিনরোডে, নিউমার্কেট, আসাদ গেট, মানিকমিয়া অ্যাভিনিউ, কল্যাণপুরেও জমেছে পানি। মিরপুরের টোলারবাগের রাস্তা সেই আগের মতোই; সামান্য বৃষ্টিতেই যেখানে পানি জমে, সেখানে ভারী বর্ষণে টইটম্বুর আজ। এ ছাড়া মিরপুরের বেশির ভাগ এলাকার সড়কেই পানি জমেছে।


পুরান ঢাকার নাজিরাবাজার ও কাজী আলাউদ্দিন রোড, বংশাল রোড, লক্ষ্মীবাজার, তাঁতীবাজার নবাবপুর রোড, ধোলাইখাল রোডে বয়ে যাচ্ছে স্রোত। হাঁটুপানির দুর্ভোগে পড়েছেন খুব প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষগুলো। ইঞ্জিন বন্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশা, বাস, মোটরসাইকেল বন্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে আবার ঠেলে সরানো ও চালু করার চেষ্টা করছিলেন।


ভারী বৃষ্টিতে সৃষ্ট যানজট নিয়ে ডিএমপির সতর্কতা


বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানজটের সতর্কতার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে, তুমুল বৃষ্টিতে রাজধানীর যেসব এলাকা তলিয়ে গেছে সেসবের মধ্যে আছে ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউমার্কেট, ধানমণ্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কুলার রোড, ধানমণ্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড। তাই এসব এলাকায় চলাচলকারী জনসাধারণকে গন্তব্যে যাওয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ রইল।


আবহাওয়ার পূর্বাভাস


আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু এখন অতিমাত্রায় সক্রিয় থাকার কারণেই এই ভারি বৃষ্টি হচ্ছে। এই মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এবং ভারতের আসাম হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ ও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু অতিমাত্রায় সক্রিয় থাকায় উপকূলীয় এলাকায় অতি ভারি বৃষ্টি হয়েছে। দেশের ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়ে চলেছে।


আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ প্রায় সারা দেশেই বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার। এছাড়া সন্দ্বীপে বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটার, সীতাকুণ্ডে ১০২ মিলিমিটার।


পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।


আবহায়া অধিদফতর জানিয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ঢাকায় গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।


আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা আরও অন্তত তিন থেকে পাঁচ দিন পর্যন্ত থাকবে। তবে আগামীকাল শনিবার থেকে অতিমাত্রার সক্রিয়তা কমে আসবে। ফলে কাল থেকে মাঝেমধ্যে হালকা আবার মাঝারি ধরনের বৃষ্টি হলেও এমন ভারি বর্ষণ হবে না।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে