জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শ্যামনগরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে 'ভাব বাংলাদেশে'র শিক্ষাবৃত্তি প্রদান

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ভাব শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীেদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৫ই জুন) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলন।


চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম।  

 এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার আব্দুল আলীম ও কম্পিউটার প্রশিক্ষক মাকসুদুর রহমান মিলন।


অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলনকে ভাব বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি শ্যামনগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জন, কলেজ ৮ জন, বিশ্ববিদ্যালয় ৬ জন ও মেডিকেলে ৩ জন শিক্ষার্থী মোট ২১ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ২লক্ষ টাকা শিক্ষা বৃত্তি তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, 'এসব সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ওদের পাশে দাঁড়াতে হবে।

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৪৫ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে