যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

কচুয়ায় গভীর নলকূপ পরিচালনায় বাঁধা প্রদানের অভিযোগ


কচুয়া উপজেলার প্রত্যন্ত এলাকা জলাবিতারা গ্রামের হাজীবাড়িতে বিআরডিসি কর্তৃক গভীর নলকূপ পরিচালনায় গভীর নলকূপের মালিক মো. আব্দুল কাদেরকে হুমকি-ধমকি ও বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। একই বাড়ির সফর আলীর ছেলে রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ফলে গভীর নলকূপের মালিক আব্দুল কাদের পরিবার পরিজন নিয়ে ভয়-আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে জানা গেছে, উপজেলার ঘুগড়ার বিল সংলগ্ন জলাবিতারা গ্রামে ১৯৯৩ সালে কচুয়া বিএরডিসি অফিস থেকে তৎকালীন সময়ে আব্দুল কাদেরের পিতা হাজী মো. কদর আলী এ গভীর নলকূপটি স্থাপন করেন। পরবর্তীতে কদর আলী মারা যাওয়ার পর ও এর আগে আব্দুল কাদের এ গভীর নলকূপটির পার্শ¦বর্তী বাইছারা গ্রামের আব্দুস ছোবহানের মাধ্যমে যৌথভাবে পরিচালনা করছেন। বর্তমানে ওই গভীর নলকূপের মাধ্যমে স্থানীয় প্রায় অর্ধশতাধিক লোকজনের ইরি ধানের পানি সেচে কৃষকরা এই গভীর নলকূপটি ব্যবহার করছে। কিন্তু সম্প্রতি সময়ে এসে একই বাড়ির রফিক গভীর নলকূপ স্থাপনের যায়গা তাদের কাল্পনিক দাবী করে বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও বাঁধা প্রদানের চেষ্টা করছেন। এ ছাড়া রফিকের ইন্দনে গত মঙ্গলবার সকালে আব্দুল কাদেরকে সাচার বাজার এলাকায় হাতিরবন্দ গ্রামের আব্দুল্লাহ নামের এক ব্যাক্তি মারধর করে অপমান অপদস্ত করে।

Tag
আরও খবর